• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের চর ঈশ্বরদিয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, বাহন ছিনতাই করে পালাল দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০২৬: বিচারহীনতা ও সংস্কার নিয়ে ক্ষোভ ২০২৪ সালের ১৯ জুলাই: ব্ল্যাকআউট, হেলিকপ্টার হামলা আর ৫৬টি তাজা প্রাণের ঝরে যাওয়ার সেই রক্তাক্ত দিন চট্টগ্রামে নতুন লঘুচাপে আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধসের সতর্কতা এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য মহলের হাত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু, শোকের ছায়া মিডিয়া পাড়ায় ইউক্রেন রাশিয়া যুদ্ধে রোবটযানের ব্যবহার এআই চালিত চালকবিহীন গ্রাউন্ড ভেহিকেল ইউজিভি সিলেট এমসি কলেজ ধর্ষণ মামলার রায় প্রধান আসামি সাইফুরের মৃত্যুদণ্ড ধামরাই ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর শামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামীম গংয়ের চাঁদাবাজি এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ: ৩ দফা দাবিতে সড়ক অবরোধ

খিলক্ষেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ

প্রতিবেদক / ৫৬ বার
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

খিলক্ষেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ

——— ——— ———– ———

​নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার খিলক্ষেতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

​খিলক্ষেত থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জনাব মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।​অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “বাংলাদেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের অবদান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

​আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপি’র সি এম আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

​আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের পক্ষ থেকে এলাকার কয়েকশত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
আরোও