• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের চর ঈশ্বরদিয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, বাহন ছিনতাই করে পালাল দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০২৬: বিচারহীনতা ও সংস্কার নিয়ে ক্ষোভ ২০২৪ সালের ১৯ জুলাই: ব্ল্যাকআউট, হেলিকপ্টার হামলা আর ৫৬টি তাজা প্রাণের ঝরে যাওয়ার সেই রক্তাক্ত দিন চট্টগ্রামে নতুন লঘুচাপে আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধসের সতর্কতা এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে অন্য মহলের হাত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু, শোকের ছায়া মিডিয়া পাড়ায় ইউক্রেন রাশিয়া যুদ্ধে রোবটযানের ব্যবহার এআই চালিত চালকবিহীন গ্রাউন্ড ভেহিকেল ইউজিভি সিলেট এমসি কলেজ ধর্ষণ মামলার রায় প্রধান আসামি সাইফুরের মৃত্যুদণ্ড ধামরাই ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর শামীমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামীম গংয়ের চাঁদাবাজি এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ: ৩ দফা দাবিতে সড়ক অবরোধ

বৃষ্টি সত্ত্বেও প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা

প্রতিবেদক / ১৩১ বার
আপডেট : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

ঝড়-বৃষ্টি সত্ত্বেও রবিবার নগরে কমবেশি প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বিশেষ করে প্রধান দুই মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। তাঁরা ঘরোয়া বৈঠক, কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে সকাল ১১টার দিকে বের হয়ে যান প্রচার-প্রচারণায়। সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরাও প্রচারণা চালান।

আওয়ামী লীগ : মেয়র পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম গতকাল বিকেলে গাজীপুর শহরের হাড়িনাল বাজারে পথসভা করেন। পরে জোরপুকুর পাড়, রাজবাড়ি মোড়, মজিদ আকন উচ্চ বিদ্যালয় মাঠ, ডুয়েট, কলাবাজার, জয়দেপুর বাজার, লক্ষ্মীপুরা, জয়দেবপুর বাস টার্মিনাল, মারিয়ালি হয়ে শিববাড়ি মোড়ে পথসভার মাধ্যমে তাঁর গণসংযোগ শেষ হয়। এর আগে দুপুর থেকে তিনি নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

বিএনপি : ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সঙ্গে নিয়ে নগরের শিমুলতলী, হাড়িনাল, ধীরাশ্রম ও সামন্তপুর এলাকায় প্রচারকাজ চালান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও পেশাজীবী নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নগরীর মীরের বাজার এলাকায় প্রচারকাজ করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নগরের কাউলতিয়া ও সালনা এলাকায় প্রচারণা চালান। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, ইকরামুল হক নগরের ৪৫ নম্বর ওয়ার্ডে প্রচারকাজ করেন। নগরের ১২ নম্বর ওয়ার্ডে হাসান উদ্দিন সরকারের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল প্রমুখ।

ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোটের মেয়র পদপ্রার্থী মাওলানা ফজলুর রহমান রবিবার সকাল ৯টায় নিজ বাসভবন ভোগড়া বাসন সড়ক থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে কোনাবাড়ী, কাশিমপুর, জেলখানা রোড, সারদাগঞ্জ, বাইমাইল, নসর মার্কেট, খাজা মার্কেট, আমবাগ, মেঘলাল, তেঁতুলতলা, তাহের পীরের বাড়ি, জিরানী বাজারসহ সিটির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :
আরোও