শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ
——- ——— ———– ———
নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার খিলক্ষেতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
খিলক্ষেত থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জনাব মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন।অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “বাংলাদেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের অবদান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপি’র সি এম আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের পক্ষ থেকে এলাকার কয়েকশত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।