খিলক্ষেত প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীকে
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খিলক্ষেত এলাকার সর্বস্তরের জনগণ, সংবাদকর্মী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন খিলক্ষেত প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ এক যৌথ বিবৃতিতে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির অমিয় ধারা।”
নেতৃবৃন্দ আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করে। সকল ভেদাভেদ ভুলে ঈদের এই আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক—এটাই আমাদের প্রত্যাশা। খিলক্ষেত প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
পরিশেষে, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তারা।
শুভেচ্ছান্তে,
প্রতিষ্ঠাতা সভাপতি
হাবিব সরকার স্বাধীন।
ও সাধারণ সম্পাদক আরমান চৌধুরী
খিলক্ষেত প্রেসক্লাব।