• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“বাঞ্ছারামপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন: ‘প্লাস্টিক ছাড়ো, গাছ লাগাও’ স্লোগানে মুখর সড়ক” মণিরামপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনা ধামাচাপায় সক্রিয় বিমানবন্দর এলাকায় চাঁদাবাজি-মারধরের অভিযোগ, বহিষ্কৃত শ্রমিক দল নেতা রাকিবের বিরুদ্ধে ব্যবস্থা দাবি… নেছারাবাদে ‘ডাবল মুনাফা’র ফাঁদ!! সমিতির নামে লাখ লাখ টাকা আত্মসাত অভিযোগ, সাংবাদিকসহ ভুক্তভোগী অসংখ্য Spil uden om Rofus – hvad du skal vide বাবার রাজকুমার স্বাধীনের বিষন্নতার  গল্পের সীমাহীনতার কাব্য কাহিনী সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক তপন সরকারের পাশে হোমনার সাংবাদিক সমাজ ঐক্যের অনন্য দৃষ্টান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ খিলক্ষেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ Casino non AAMS: guida completa a bonus, pagamenti e sicurezza

সিরাজদিখানে খাস জমি দখল করে যুবদল নেতার ভবন নির্মাণ

প্রতিবেদক / ১৪১ বার
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সিরাজদিখানে খাস জমি দখল করে যুবদল নেতার ভবন নির্মাণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন যুবদল আহবায়ক, মোঃ শিহাব খান স্বাধীন (৫১) এর বিরুদ্ধে সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।শেখরনগর ৬ নং ওয়ার্ড মৃত সালাহউদ্দিন
খানের ছেলে সিহাব খান স্বাধীন সরকার বদলের সাথে সাথে শেখরনগর মৌজায় ৭ শতাংশ খাস জমি দখলে নিয়ে ভবন নির্মান কাজ শুরু করেন।ভূমি অফিসের নাকের ডগায় বসে নির্মাণ কাজ চলমান থাকলেও দেখেও না দেখার ভান করার অভিযোগ তহসিলদার এর বিরুদ্ধে।খাস জমি দখলের বিষয়টি স্হানীয়রা তহশিলদার মোঃ কুতুবউদ্দিন কে বার বার অবগত করার পরও কোন ব্যবস্হা নিতে দেখা যায় নি।শেখরনগর ইউপির ৬ নং ওয়ার্ড মেম্বার হেলাল খান এর বাড়ির পশ্চিম দিকে খাস জমি দখলে নিয়ে ভবন নির্মান করেন যুবদল নেতা শিহাব খান।

এ ব্যপারে শেখরনগর ইউপি তহশিলদার মোঃ কুতুবউদ্দিন জানান, সরকারি জমিতে পাকা ভবন নির্মাণের বিষয় টি আমার জানা ছিল না, যেহেতু আপনার হতে জানালাম,আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা নিবো।


আপনার মতামত লিখুন :
আরোও