– হাবিব সরকার স্বাধীন
ক্যান্টনমেন্টের বুকে জাগে এক নতুন আশার আলো,
মেধা আর সততা দিয়ে যিনি তাড়িয়েছেন কালো।
ভূমি সেবায় এনেছেন তিনি স্বচ্ছতার এক হাওয়া,
মো: রৌশন আহমেদ মানেই— জনতার স্বস্তি পাওয়া।
বুদ্ধি খাটিয়ে রক্ষা করেন সরকারি যত ভূমি,
দখলদারের হাত থেকে মাটি বাঁচিয়ে বলেন, “তুমি—
আইনের ঊর্ধ্বে নও কেউ ভাই, এ মাটি তো জনতার,
লুটপাটের দিন শেষ এবার, চলবে না অবিচার।”
টেবিলের ফাইলে জমে না ধূলো, ঘোরে না তো কেউ দ্বারে,
সহজ নিয়মে সেবা পৌঁছে যায় সাধারণ মানুষের ঘরে।
দালাল চক্রের দাপট ভেঙে, ফিরিয়েছেন অধিকার,
তাঁর সততায় মুগ্ধ আজ ক্যান্টনমেন্ট পরিবার।
মুখে তাঁর মৃদু হাসি, বুকে সৎ সাহসের বল,
আইনের চোখে সমান সবাই— কাটেনি কোনো তল।
মো: রৌশন আহমেদ মানেই চমক, এক নির্ভীক নাম,
জনগণের অন্তরের অন্তস্তল থেকে জানাই তাঁকে সালাম।