• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে ব্যবসায়ী খুন: রক্তাক্ত মরদেহের পাশে জ্বলছিল মোটরসাইকেল উত্তরা ভূমি অফিসের কর্মকর্তা মাকসুদুর আলমকে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি ক্যান্টনমেন্টে (ভূমি) সততার আলো এসিল্যান্ড রৌশন আহমেদ উত্তরা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ মূল ঘটনা ও আইনি ব্যাখ্যাসহ ঘটনার নেপথ্য গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘বিকল্প সাব-রেজিস্ট্রার’ গিয়াসের রামরাজত্ব কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ব্যবসায়ী অপহরণ করে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় দুই ব্যবসায়ী আটক, উদ্ধার ৪০ লিটার চোলাই মদ পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের পর যুবদল নেতার বহিষ্কার তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন সাবেক এমপি মমতাজ যুবককে পিটিয়ে হত্যার পর দিনাজপুরে আতঙ্ক, পুরুষদের গ্রামত্যাগ

মুন্সীগঞ্জে ব্যবসায়ী খুন: রক্তাক্ত মরদেহের পাশে জ্বলছিল মোটরসাইকেল

প্রতিবেদক / ৩৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিহত সোহেলের স্বজনেরা। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত সোহেলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন সোহেল মুন্সী। তাঁর স্ত্রী নূপুর সন্তানকে নিয়ে পাশের কক্ষে শাশুড়ির সঙ্গে ছিলেন। গভীর রাতে বাড়ির উঠানে আগুন দেখতে পেয়ে তাঁরা বাইরে এসে দেখেন, উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সোহেল। পাশেই তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছিল।

স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা গভীর রাতে সোহেলকে ঘর থেকে ডেকে বা বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়া বা আলামত নষ্টের উদ্দেশ্যে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলাম অপরাধ উন্মোচনকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে ঘর থেকে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। ঘটনাটি মাদক, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে হতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :
আরোও