• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
খিলক্ষেতে রুমি সিন্ডিকেটের ‘ডিজিটাল’ জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা মিথ্যে মামলার শিকার মানবাধিকার কর্মী…. জীবন যুদ্ধে বারবার বেঁচে ওঠা রাজপথের লড়াকু সৈনিক তামিম হোসেন খিলক্ষেত ছাত্রদলের আস্থার প্রতীক পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার পরিচয়: খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রায় বিএনপি সরকারের পাশে থাকার আহ্বান ছাত্রদল নেতা :রকি পাটোয়ারী বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’-মহাপরিচালক বিজিবি ‎ ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুয়া মালিক সাজিয়ে কোটি টাকার জমি দখলের পায়তারা: গাজীপুরে ‘ইগল টিম’-এর অনুসন্ধানে চাঞ্চল্যকর জালিয়াতি ফাঁস

খিলক্ষেতে রুমি সিন্ডিকেটের ‘ডিজিটাল’ জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা মিথ্যে মামলার শিকার মানবাধিকার কর্মী….

প্রতিবেদক / ১৫ বার
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

​নিজস্ব প্রতিবেদক :
​রাজধানীর খিলক্ষেতে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে ‘রুমি সিন্ডিকেট’-এর ডিজিটাল চাঁদাবাজি এখন চরমে। অভিনব কায়দায় সরকারি জমি নিজের দাবি করে স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরি এবং প্রতিবাদী ব্যবসায়ী ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকা জিম্মি করার অভিযোগ উঠেছে ইশতিয়াক আহমেদ রুমির বিরুদ্ধে।
​১. সরকারি রাস্তার ‘মালিক’ যখন রুমি!
​অনুসন্ধানে বেরিয়ে এসেছে, খিলক্ষেত বাজারের যে অংশে পথচারীদের হাঁটার কথা, সেখানে রীতিমতো পজিশন বিক্রি ও ভাড়ার বাণিজ্য গড়ে তুলেছে এই চক্র। গণপূর্ত ও সিটি কর্পোরেশনের রাস্তা হওয়া সত্ত্বেও ৩শ টাকার স্ট্যাম্প ব্যবহার করে তারা সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আইনজ্ঞদের মতে, সরকারি সম্পদ ব্যক্তিগতভাবে ভাড়া দেওয়া দণ্ডনীয় অপরাধ এবং এই জালিয়াতি রাষ্ট্রদ্রোহিতার শামিল।
​২. প্রতিবাদ করলেই ‘মামলা হামলা’
​ভুক্তভোগী হেলাল উদ্দিন, আলাল ও দুলালের মতো ব্যবসায়ীরা যখন তাদের দেওয়া অগ্রিম টাকার হিসাব চেয়েছেন, তখনই তাদের ওপর নেমে এসেছে মামলার খড়গ। রুমি ও তার ক্যাডার বাহিনী নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে উল্টো ব্যবসায়ীদের নামেই সাজানো মামলা দিচ্ছে।
​মানবাধিকার কর্মীকে হয়রানি: এলাকার মানবাধিকার কর্মী কামরুল ইসলাম যখন এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছেন, তাকে দমাতে মিথ্যা মামলা দায়ের করেছে এই চক্রটি। এর মাধ্যমে চক্রটি স্পষ্ট বার্তা দিতে চায় যে, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেই আইনি বেড়াজালে ফাঁসানো হবে।
​৩. অডিও রেকর্ডে চাঁদাবাজির প্রমাণ
​প্রতিবেদকের হাতে আসা বেশ কিছু অডিও ক্লিপে শোনা যায়, রুমির ঘনিষ্ঠ সহযোগীরা ফুটপাত ও রাস্তা দখলের টাকা ভাগাভাগি এবং নির্দিষ্ট অংকের ‘লোড’ বা সেলামি আদায়ের জন্য ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। জনতা ব্যাংকের একজন অসাধু কর্মকর্তার নাম ব্যবহার করে এই জালিয়াতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টাও চালানো হচ্ছে।
​৪. এলাকা জুড়ে আতঙ্ক
​স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রুমি নিজেকে অত্যন্ত প্রভাবশালী হিসেবে জাহির করেন। তার বাহিনীর অত্যাচারে খিলক্ষেত বাজারের ছোট ছোট ব্যবসায়ীরা এখন দিশেহারা। তারা বলেন, “আমরা শান্তিতে ব্যবসা করতে চাই। সরকারি রাস্তার ওপর এই অবৈধ চাঁদাবাজ বন্ধ হওয়া দরকার।”
​৫. যৌথ বাহিনীর হস্তক্ষেপের দাবি
​সাধারণ মানুষের দাবি, শুধু পুলিশি ব্যবস্থা নয় বরং বর্তমান পরিস্থিতিতে যৌথ বাহিনীর (সেনাবাহিনী ও পুলিশ) চিরুনি অভিযান প্রয়োজন। স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের হোতাদের আইনের আওতায় এনে দখলমুক্ত খিলক্ষেত গড়াই এখন জনদাবি।


আপনার মতামত লিখুন :
আরোও