• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার পরিচয়: খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রায় বিএনপি সরকারের পাশে থাকার আহ্বান ছাত্রদল নেতা :রকি পাটোয়ারী বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’-মহাপরিচালক বিজিবি ‎ ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুয়া মালিক সাজিয়ে কোটি টাকার জমি দখলের পায়তারা: গাজীপুরে ‘ইগল টিম’-এর অনুসন্ধানে চাঞ্চল্যকর জালিয়াতি ফাঁস পটপরিবর্তনেও বদলায়নি চরিত্র মতিঝিলে বিএডিসিতে ‘বিএনপি ঘরানার’ নতুন সিন্ডিকেটের রাজত্ব তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

প্রতিবেদক / ৪১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি (ক্রাইম)
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিঃ, ৪র্থ ফ্লোর, বিবেক হাইটস ভবন, বাড়ী নং-১, রোড নং-১৮, সেক্টর-৭ এর অভ্যর্থনা কক্ষের অভ্যর্থনা ডেক্সের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য কোকেন বিক্রয়ের উদ্দেশ্যে তাদের দখল ও হেফাজতে নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে একই তারিখ ১৩৩০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে আসামী- ১) মোঃ সাইদুজ্জামান কাজল (৪৭), বর্তমান- আজমপুর কাঁচা বাজার, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এবং ২) মোঃ মজনু মিয়া (৪৬), বর্তমান- বসুন্ধরা আবাসিক এলাকা, থানা- ভাটারা, ডিএমপি, ঢাকাদ্বয়কে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৪৮০ গ্রাম কোকেন (অবৈধ মাদকদ্রব্য) সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত মালামাল ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
আরোও