• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার পরিচয়: খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রায় বিএনপি সরকারের পাশে থাকার আহ্বান ছাত্রদল নেতা :রকি পাটোয়ারী বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’-মহাপরিচালক বিজিবি ‎ ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুয়া মালিক সাজিয়ে কোটি টাকার জমি দখলের পায়তারা: গাজীপুরে ‘ইগল টিম’-এর অনুসন্ধানে চাঞ্চল্যকর জালিয়াতি ফাঁস পটপরিবর্তনেও বদলায়নি চরিত্র মতিঝিলে বিএডিসিতে ‘বিএনপি ঘরানার’ নতুন সিন্ডিকেটের রাজত্ব তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষনা…

প্রতিবেদক / ৩৫৫ বার
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সংগঠন ‘বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাব’-এর আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। সম্প্রতি এক সভায় সাংবাদিক জুনায়েদ আহমেদ এর সাভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সমকালের জুনায়েদ আহমেদ তিতাস, এবং সদস্য সচিব করা হয়েছে সময় টিভির সোহাগ মনি কে। এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে দৈনিক ভোরের কাগজের কাজী খলিলুর রহমান, সদস্য করা হয়েছে, দৈনিক সংগ্রাম প্রতিদিন এর মোস্তাফিজুর রহমান বাপ্পি,দৈনিক ঘোষনার জয়নাল আবেদীন।

এসময় সকলের সম্মতি ক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার স্বদেশ প্রতিদিন এর জয়নাল সরকার,সদস্য যুগের চিন্তার আমির হোসেন রাশেদ,দেশের কন্ঠের আরজু হাসান। আগামী ১৫ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাঞ্ছারামপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য বজায় রাখা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা।
সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি রিপোর্টার্স ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
আরোও