————
ঈদুল ফিতরে জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে র্যাব -৭ চট্টগ্রাম। এবিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানালেন
র্যাব-৭ চট্টগ্রাম এর অধিনায়ক (সিও) লে.কর্ণেল মে
মো. হাফিজুর রহমান পিএসসি।এ’সময় তিনি আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর’কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় জনজীবন ও জানমালের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান জমিয়তুল ফালাহ সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে র্যাবের সিও সাংবাদিকদের জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে র্যাব-৭, চট্টগ্রামের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের নিয়মিত টহল এবং সাদা পোষাকে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়ি ফিরতে পারে সেজন্য র্যাব-৭ চট্টগ্রাম এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন কোন ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে না পড়ে সেজন্য র্যাব-৭ এর দায়িত্বপূর্ণধীন গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে অলংঙ্কার, একে খাঁন বাসস্ট্যান্ড, এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও বাসের টিকেট সিন্ডিকেট, কালোবাজারী কিংবা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় প্রভৃতি অপরাধ প্রতিরোধে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।
এসময় তিনি সাধারণ জনগণের প্রতি জনসচেতনতার উদ্দেশ্য পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বেশিরভাগ মানুষ নিজ শেকড়ে ছুটে যাবেন। ভ্রমণের সময় যাত্রীদের মলম পার্টি-অজ্ঞান পার্টি ও অপরিচিত ব্যক্তিদের সাথে অযাচিত সখ্যতা গড়ে তোলার ক্ষেত্রে সতর্ক থাকার আহবান জানান। এ সময়ে বাসা বাড়ি এবং মার্কেট ফাঁকা থাকার কারণে কেউ যেন কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ না পায় সে ব্যাপারে নিজ প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারিসহ বিশেষ টহল ব্যবস্থা জোরদার করেছে বলেও জানান র্যাব-৭, চট্টগ্রাম। বিশেষ করে ঈদ পরবর্তী র্যাব-৭, চট্টগ্রাম এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সড়ক ও মহল্লায় ছিনতাই, চুরি, ডাকাতি, দস্যুতা ও যে কোন ধরনের অনাকাঙ্খিত অপরাধ প্রতিরোধেও বিশেষ টহল ব্যাবস্থা অব্যাহত থাকবে। অজ্ঞান পার্টি এবং মলম পার্টি ছাড়াও বিভিন্ন অপরাধী চক্রকে প্রতিহত করতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর আইনানুগ ব্যবস্থা। ঈদ জামায়াতকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা-হামলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য ও গুজব প্রতিরোধ করতে র্যাব-৭,চট্টগাম প্রস্তুত রয়েছে। এছাড়াও ঈদ পরবর্তী বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে কেউ যেন কোনও ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোন উদ্বুব্ধ পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৭, চট্টগ্রাম এর পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে।