নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার দলটির পক্ষ থেকে প্রকাশিত চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন নেত্রকোণার পূর্বধলার সাহসী ও লড়াকু নেত্রী মানছুরা আলম।
মানছুরা আলম বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই মনোনয়নকে ছাত্ররাজনীতির মাঠ থেকে উঠে আসা তৃণমূল নেতৃত্বের মূল্যায়ন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মনোনয়ন বোর্ড ও বাছাই প্রক্রিয়া
গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। দীর্ঘ যাচাই-বাছাই শেষে মানছুরা আলমের সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য এবং বিগত দিনের রাজপথের আন্দোলনে তাঁর অগ্রণী ভূমিকাকে বি…