• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অসুস্থ শারমিন হাসপাতালে ভর্তি সর্বস্তরের মানুষের কাছে দোয়া চায় শুভাকাঙ্ক্ষীরা… ক্যান্টনমেন্ট সার্কেলে জনবান্ধব ভূমি সেবার নতুন দিগন্ত এসিল্যান্ড রৌশন আহমেদকে খিলক্ষেত প্রেসক্লাবের সংবর্ধনা রাজপথ থেকে সংসদে বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত পূর্বধলার মানছুরা আলম ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ১৬ বছরের দুঃশাসন দমাতে পারেনি মুরাদকে রাজপথের অকুতোভয় এক যোদ্ধা মুরাদ.. খিলক্ষেতে রুমি সিন্ডিকেটের ‘ডিজিটাল’ জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা মিথ্যে মামলার শিকার মানবাধিকার কর্মী…. জীবন যুদ্ধে বারবার বেঁচে ওঠা রাজপথের লড়াকু সৈনিক তামিম হোসেন খিলক্ষেত ছাত্রদলের আস্থার প্রতীক পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ

যুবকের লাশ উদ্ধার করতে গিয়ে জানা গেল, বন্ধুর লাশও ঝুলছে পৃথক বাড়িতে

প্রতিবেদক / ৫৩ বার
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় একই এলাকা থেকে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়ার পৃথক বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

এই দুজন হলেন ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব ওরফে মিম (২৮) ও বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তাঁরা পরস্পরের বন্ধু ছিলেন। তাঁদের বাড়ির দূরত্ব ৭/৮ মিনিটের হাঁটাপথ।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্না গালিব টিনের ঘরে একাই বসবাস করতেন। তাঁর বাবা ঢাকায় দ্বিতীয় সংসার নিয়ে থাকেন এবং মা বর্তমানে গাজীপুরের কালীগঞ্জে আছেন। বড় দুই ভাই অন্যত্র চাকরি করেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়।

খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে গিয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুসান্নার লাশ উদ্ধার করে। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এর কিছুক্ষণ পরই খবর আসে, মুসান্নার বন্ধু শেখ শরিফও নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পুলিশ গিয়ে শরিফের লাশও উদ্ধার করে।

শেখ শরিফের পরিবার জানায়, তিন দিন আগে তাঁর বাবা সৌদি আরবে গেছেন। বাড়িতে ছিলেন অসুস্থ মা। গত সোমবার রাতে শরিফকে সাহ্‌রি খেতে ডাকলেও তিনি দরজা না খুলেই ‘খাব না’ বলে জানান। এরপর সারা দিন ঘরের দরজা বন্ধ ছিল। রাত ১১টার দিকে মুসান্না গালিবের মৃত্যুর খবর পেয়ে ছেলেকে ডাকাডাকি করেন মা। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে দেখেন, শরিফ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।

তাৎক্ষণিকভাবে এই দুই বন্ধুর মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
আরোও