• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
অসুস্থ শারমিন হাসপাতালে ভর্তি সর্বস্তরের মানুষের কাছে দোয়া চায় শুভাকাঙ্ক্ষীরা… ক্যান্টনমেন্ট সার্কেলে জনবান্ধব ভূমি সেবার নতুন দিগন্ত এসিল্যান্ড রৌশন আহমেদকে খিলক্ষেত প্রেসক্লাবের সংবর্ধনা রাজপথ থেকে সংসদে বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত পূর্বধলার মানছুরা আলম ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ১৬ বছরের দুঃশাসন দমাতে পারেনি মুরাদকে রাজপথের অকুতোভয় এক যোদ্ধা মুরাদ.. খিলক্ষেতে রুমি সিন্ডিকেটের ‘ডিজিটাল’ জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা মিথ্যে মামলার শিকার মানবাধিকার কর্মী…. জীবন যুদ্ধে বারবার বেঁচে ওঠা রাজপথের লড়াকু সৈনিক তামিম হোসেন খিলক্ষেত ছাত্রদলের আস্থার প্রতীক পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ

উত্তরায় শীর্ষ সন্ত্রাস মিজান গ্রেপ্তার গ্রেফতার অভিযোগ

প্রতিবেদক / ৬১ বার
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগে প্রধান আসামি মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নুরজাহান বেগম বাদী হয়ে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৫৪ ধারায় এবং সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর১০, ১১ ও ১২ ধারায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখ সকাল ৭টা থেকে বিকাল ৩টার মধ্যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল উত্তরার ৮ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর লস্কর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এলাকায় ভীতি সৃষ্টি করে এবং নুরজাহান বেগমের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
অভিযোগে বলা হয়, এ সময় বাধা দিলে বাদী নুরজাহান বেগম, তার মা আজেদা বেগম, বোন নুরেজা বেগম ও ভাই কামরুলকে বেধড়ক মারধর করে আহত করা হয়। পরে আশপাশের লোকজন ও পুলিশের সহায়তায় তারা স্থানীয় মৈত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন১.মিজান(প্রধানআসামি)২.রিপন৩. সোহেল৪. জাহাঙ্গীর৫. পিচ্চি আশিক৬. সোহেল (আরেকজন)৭. মিলন৮. শুভ৯. শিপন১০. অপু ইসলাম১১. কামরুল১২. রিফাত১৩. হান্নানসহ আরও অজ্ঞাতনামা ২০-২৫ জন।এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় প্রধান আসামি মিজানের কাছে একটি পিস্তল ছিল এবং তার সহযোগী রিপন ও সোহেল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনার সময় লস্কর পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে উত্তরা পূর্ব থানার টহল দল ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা যায়, এ মামলার প্রধান আসামি মিজানকে গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে উত্তরা পূর্ব থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের আগে মিজান গোয়ালটেক এলাকায় নুরুন্নাহার নামের এক মহিলাকে অপহরণ করে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।অপহরণ কারী নুরুন্নাহারের বাসা থেকে প্রায় ২ লাখ টাকার আইফোন ও নগদ অর্থ লুট করে। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি অভিযোগ হয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী মিজানের বিরুদ্ধে দক্ষিনখান থানা ও উত্তরা পূর্ব থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ধর্ষণ, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের কাছে তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :
আরোও