• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অসুস্থ শারমিন হাসপাতালে ভর্তি সর্বস্তরের মানুষের কাছে দোয়া চায় শুভাকাঙ্ক্ষীরা… ক্যান্টনমেন্ট সার্কেলে জনবান্ধব ভূমি সেবার নতুন দিগন্ত এসিল্যান্ড রৌশন আহমেদকে খিলক্ষেত প্রেসক্লাবের সংবর্ধনা রাজপথ থেকে সংসদে বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত পূর্বধলার মানছুরা আলম ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ১৬ বছরের দুঃশাসন দমাতে পারেনি মুরাদকে রাজপথের অকুতোভয় এক যোদ্ধা মুরাদ.. খিলক্ষেতে রুমি সিন্ডিকেটের ‘ডিজিটাল’ জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা মিথ্যে মামলার শিকার মানবাধিকার কর্মী…. জীবন যুদ্ধে বারবার বেঁচে ওঠা রাজপথের লড়াকু সৈনিক তামিম হোসেন খিলক্ষেত ছাত্রদলের আস্থার প্রতীক পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ

এয়ারপোর্টে ত্রাসের রাজত্ব জুলাই হত্যার আসামি পিয়ারী ও বোমা হামলার হোতা ইয়াসিন এখনো ধরাছোঁয়ার বাইরে!!”

প্রতিবেদক / ১৫৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং শীর্ষ সন্ত্রাসীদের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও বিতর্কিত কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের আশীর্বাদপুষ্ট ‘সালাউদ্দিন পিয়ারী’ এবং তার ছেলে ‘ইয়াসিন আরাফাত’-এর সিন্ডিকেটের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি ও ছবি বাণিজ্যের মাধ্যমে কোটিপতি হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
​আসামি যখন প্রকাশ্যে:
স্থানীয়দের অভিযোগ, জুলাই ছাত্র-জনতার বিপ্লবের সময় রাজপথে সশস্ত্র হামলায় জড়িত সালাউদ্দিন পিয়ারী বিমানবন্দর থানার একাধিক হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে তার এই ‘আঁধুরা’ অবস্থান সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। জনগণের প্রশ্ন—খুন ও বোমা হামলার আসামিরা কার ইশারায় এখনো ধরাছোঁয়ার বাইরে?
​রক্তাক্ত হামলা ও নারী নির্যাতনের ভয়ংকর চিত্র:
অনুসন্ধানে এই সিন্ডিকেটের আরও এক বর্বরোচিত হামলার তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, পিয়াসি ও ইয়াসিন বাহিনীর হাতে ‘পিংকি’ নামের এক নারী নির্মমভাবে হামলার শিকার হয়েছেন। হামলার সময় তাকে রক্তাক্ত করার একাধিক ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। অভিযোগ রয়েছে, হামলার সময় তার মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, অপরাধের প্রমাণ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটানো হয়েছে। (হামলার রক্তাক্ত ছবি সংগ্রহের কাজ চলমান রয়েছে)।
​বাপ-বেটার অপরাধ সাম্রাজ্য:
সাবেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সাথে আঁতাত করে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও ছবি বাণিজ্য চালিয়েছেন পিয়ারি। তার ছেলে ইয়াসিনও পিছিয়ে নেই; তার বিরুদ্ধে রয়েছে একাধিক বোমা বিস্ফোরণের মামলা। গত কয়েক বছরে এই পিতা-পুত্র সিন্ডিকেট বাবুস সালাম ওয়াকফ এস্টেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও দখলদারিত্ব চালিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বিশেষ করে মামলা নম্বর ০-১(০৪)২৬ সহ একাধিক মামলায় তারা অভিযুক্ত।
​রক্তক্ষয়ী দখলদারিত্ব:
সবশেষ তথ্যানুযায়ী, হাইকোর্টের রায় অমান্য করে এবং ওয়াকফ প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে এই চক্রটি পুনরায় বিভিন্ন দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জবরদখলের পায়তারা করছে। এর আগে ২০১৯ ও ২০২১ সালে তাদের হামলায় একাধিক ব্যবসায়ী ও তাদের পরিবার রক্তাক্ত হয়েছেন। বর্তমানে এলাকায় নতুন করে মারামারি ও হানাহানির আশঙ্কা দেখা দিয়েছে।
​প্রশনের বক্তব্য:
এ বিষয়ে যোগাযোগ করা হলে উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বলেন, “জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে।”
​অন্যদিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং কোনো জবরদখল বা চাঁদাবাজির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
​জনগণের আর্তনাদ:
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, “এভাবে আর কত রক্ত ঝরবে?” জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরেও যদি চিহ্নিত খুনি ও সন্ত্রাসীরা বুক ফুলিয়ে এলাকায় দাপট দেখায়, তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? ভুক্তভোগীরা অবিলম্বে সালাউদ্দিন পিয়ারি ও তার ছেলে ইয়াসিন আরাফাতসহ সকল পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
আরোও