• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
অসুস্থ শারমিন হাসপাতালে ভর্তি সর্বস্তরের মানুষের কাছে দোয়া চায় শুভাকাঙ্ক্ষীরা… ক্যান্টনমেন্ট সার্কেলে জনবান্ধব ভূমি সেবার নতুন দিগন্ত এসিল্যান্ড রৌশন আহমেদকে খিলক্ষেত প্রেসক্লাবের সংবর্ধনা রাজপথ থেকে সংসদে বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত পূর্বধলার মানছুরা আলম ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ১৬ বছরের দুঃশাসন দমাতে পারেনি মুরাদকে রাজপথের অকুতোভয় এক যোদ্ধা মুরাদ.. খিলক্ষেতে রুমি সিন্ডিকেটের ‘ডিজিটাল’ জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা মিথ্যে মামলার শিকার মানবাধিকার কর্মী…. জীবন যুদ্ধে বারবার বেঁচে ওঠা রাজপথের লড়াকু সৈনিক তামিম হোসেন খিলক্ষেত ছাত্রদলের আস্থার প্রতীক পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ

হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক / ৯৭ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হোমনা: কুমিল্লার হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক কার্যপর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা সদরের লঞ্চঘাট রোডস্থ ফুড সিটি রেস্টুরেন্টে সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার বার্তা পত্রিকার হোমনা প্রতিনিধি সাংবাদিক মোঃ মুরশিদ আলমের সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কবি দেলোয়ারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদ্য সাবেক সভাপতি দৈনিক মানবজমিন ও এশিয়ান টেলিভিশনের হোমনা প্রতিনিধি সৈয়দ আনোয়ার, দৈনিক সংবাদ পত্রিকার হোমনা প্রতিনিধি মোঃ আবুল কাশেম ভূঁইয়া, সাংবাদিক মোঃ মুকবল হোসেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম তারেক, মোঃ শফিকুল ইসলাম মুন্না, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সাইদুর রহমান, মোঃ জয়নাল, মোঃ আনিসসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তৃণমূল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সংগঠনটি দেশব্যাপী নির্যাতিত ও নিপীড়িত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এ সময় সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এবং সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর-এর ডাকে সাড়া দিয়ে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ -২০২৬ উদযাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :
আরোও