• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার পরিচয়: খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রায় বিএনপি সরকারের পাশে থাকার আহ্বান ছাত্রদল নেতা :রকি পাটোয়ারী বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’-মহাপরিচালক বিজিবি ‎ ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুয়া মালিক সাজিয়ে কোটি টাকার জমি দখলের পায়তারা: গাজীপুরে ‘ইগল টিম’-এর অনুসন্ধানে চাঞ্চল্যকর জালিয়াতি ফাঁস পটপরিবর্তনেও বদলায়নি চরিত্র মতিঝিলে বিএডিসিতে ‘বিএনপি ঘরানার’ নতুন সিন্ডিকেটের রাজত্ব তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

আশুলিয়ায় মাদ্রাসায় হামলার বিএনপি অর্ধশতাধিকের নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রতিবেদক / ৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ঢাকার আশুলিয়ার গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিযুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসায় চাঁদা না দেওয়ার জেরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।দারুল ইহসান ট্রাস্টের সংশ্লিষ্টদের দাবি, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গফুর মিয়া এবং ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল মাদ্রাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, চাপাতি, কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসার গেট ও অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।

মাদ্রাসাটি দারুল ইহসান ট্রাস্টের অধীন একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রায় এক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। হামলার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত সরে যায়। এলাকাবাসীর একটি অংশের অভিযোগ, স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে।

এ ঘটনায় মাদ্রাসার উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ আশুলিয়া থানায় মো. গফুর মিয়াকে প্রধান আসামি করে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. গফুর মিয়া বলেন, “বাদী ইতোমধ্যে আদালতে গিয়ে মামলা প্রত্যাহার করেছেন।”

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
আরোও