• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
অসুস্থ শারমিন হাসপাতালে ভর্তি সর্বস্তরের মানুষের কাছে দোয়া চায় শুভাকাঙ্ক্ষীরা… ক্যান্টনমেন্ট সার্কেলে জনবান্ধব ভূমি সেবার নতুন দিগন্ত এসিল্যান্ড রৌশন আহমেদকে খিলক্ষেত প্রেসক্লাবের সংবর্ধনা রাজপথ থেকে সংসদে বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত পূর্বধলার মানছুরা আলম ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ১৬ বছরের দুঃশাসন দমাতে পারেনি মুরাদকে রাজপথের অকুতোভয় এক যোদ্ধা মুরাদ.. খিলক্ষেতে রুমি সিন্ডিকেটের ‘ডিজিটাল’ জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে মূলহোতারা মিথ্যে মামলার শিকার মানবাধিকার কর্মী…. জীবন যুদ্ধে বারবার বেঁচে ওঠা রাজপথের লড়াকু সৈনিক তামিম হোসেন খিলক্ষেত ছাত্রদলের আস্থার প্রতীক পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ

রাজধানীর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রতিবেদক / ৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এ জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এবারের জাতীয় ঈদগাহের জামাত বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এখানে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটি প্রথম ঈদুল ফিতর। এ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতি জানিয়েছেন। ফলে মুসল্লিরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এবং তাদের দেখতে পাবেন।

তিনি জানান, ঈদগাহে মেডিকেল টিম, অজুর ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক সুবিধা রাখা হয়েছে। মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৪০ হাজার মুসল্লির জন্য ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে নারী মুসল্লিরাও অন্তর্ভুক্ত।

আবহাওয়া পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। অতিবৃষ্টি হলে বিকল্পভাবে কোথায় নামাজ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে।

শেষে তিনি দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারের নির্দেশনায় এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে। নৌ, রেল ও সড়কপথে মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।


আপনার মতামত লিখুন :
আরোও