• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবি সীমান্তে মাদক সহ ২ নারী মাদক কারবারি আটক ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ টংগীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ি বহরের সামনে বিক্ষোভ পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার পরিচয়: খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন নতুন বছরে গণতন্ত্রের অভিযাত্রায় বিএনপি সরকারের পাশে থাকার আহ্বান ছাত্রদল নেতা :রকি পাটোয়ারী বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’-মহাপরিচালক বিজিবি ‎ ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুয়া মালিক সাজিয়ে কোটি টাকার জমি দখলের পায়তারা: গাজীপুরে ‘ইগল টিম’-এর অনুসন্ধানে চাঞ্চল্যকর জালিয়াতি ফাঁস পটপরিবর্তনেও বদলায়নি চরিত্র মতিঝিলে বিএডিসিতে ‘বিএনপি ঘরানার’ নতুন সিন্ডিকেটের রাজত্ব তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রস্তুত পাগলাগারদ: ইরান

প্রতিবেদক / ৪৭ বার
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রস্তুত পাগলাগারদ: ইরান
————
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি ভিত্তিতে মানসিক রোগের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের নিরাপত্তা প্রধান।

তেহরানে এক রুদ্ধদ্বার বৈঠকের পর ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যকে ‘বেয়াদবি ও পাগলামি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি ট্রাম্পকে উন্নত মানের চিকিৎসা প্রদানের লক্ষ্যে ইরানে ধরে আনার ইচ্ছা ব্যক্ত করেছেন।

লারিজানি জানান, ট্রাম্পের বেয়াদবি আর পাগলামির চালিয়ে গেলে তাকে ক্ষমতা থেকে নামিয়ে, তার চিকিৎসা এবং বিচারের জন্য তেহরানে ধরে আনা হবে। ট্রাম্পের জন্য বড় মাপের বিশেষ হাতকড়া এবং পাগলাগারদ আগেভাগেই প্রস্তুত করে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ‘কাজের বিনিময়ে চিকিৎসা ও খাদ্য’ কর্মসূচির আওতায় ট্রাম্পকে ওই পাগলাগারদে ‘এপস্টাইন ফাইল’ ইংরেজি থেকে ফারসিতে অনুবাদের দায়িত্ব দেওয়া হবে।’

লারিজানির এই মন্তব্যের পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই তথ্য জেনে ট্রাম্প প্রথমে উত্তেজিত হলেও পরে বেশ মুষড়ে পড়েছেন। যুদ্ধ থামানোর জন্য বিভিন্নজনকে ফোন করছেন।

অন্যদিকে, ক্রেমলিন থেকে ভ্লাদিমির পুতিন একটি সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছেন, “তেহরান যদি সত্যিই ট্রাম্পের চিকিৎসা করতে চায়, তবে তিনি ট্রাম্পকে বহনের জন্য উন্নত মানের পরিবহনের ব্যবস্থা করবেন।”

লারিজানির এই ইচ্ছা প্রকাশের পর পেন্টাগন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে গর্ত থেকে আপাতত বের না হওয়ার নির্দেশনা দিয়েছে।


আপনার মতামত লিখুন :
আরোও