• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ব্যবসায়ী অপহরণ করে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় দুই ব্যবসায়ী আটক, উদ্ধার ৪০ লিটার চোলাই মদ পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের পর যুবদল নেতার বহিষ্কার তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন সাবেক এমপি মমতাজ যুবককে পিটিয়ে হত্যার পর দিনাজপুরে আতঙ্ক, পুরুষদের গ্রামত্যাগ পর্যাপ্ত ঘুম ছাড়া গাড়ি চালালে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: এডিসি রুবেল হক ক্যান্টনমেন্ট থানা শিক্ষা অফিসের উদ্যোগে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী, প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর হোসেন আইনের শাসন যেন শিকলবন্দি: প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অপরাধ উন্মোচন-এর খবরের বড় প্রভাব: বাঞ্ছারামপুরের সেই ‘মৃত্যুকূপ’ সংস্কারে নামল প্রশাসন, এলাকাবাসীর স্বস্তি টঙ্গী ব্রিজে মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা উল্টো পথের গাড়ির ধাক্কায় নিহত ১, আহত ২, ট্রাফিক বিভাগের চরম গাফিলতি

মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় দুই ব্যবসায়ী আটক, উদ্ধার ৪০ লিটার চোলাই মদ

প্রতিবেদক / ৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে কুরগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫), পিতা-মৃত জব্বার হাওলাদার ও মোঃ ফরহাদ হোসেন (৩২), পিতা-মৃত মোঃ আলী হোসেন। তারা উভয়েই আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল কুরগাঁও এলাকায় ইসরাফিল হাওলাদারের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ভেতর থেকে ৪০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “থানা এলাকা মাদকমুক্ত করা, সন্ত্রাস দমনসহ সব ধরনের অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


আপনার মতামত লিখুন :
আরোও