• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ব্যবসায়ী অপহরণ করে ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার মাদকবিরোধী অভিযানে আশুলিয়ায় দুই ব্যবসায়ী আটক, উদ্ধার ৪০ লিটার চোলাই মদ পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের পর যুবদল নেতার বহিষ্কার তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন সাবেক এমপি মমতাজ যুবককে পিটিয়ে হত্যার পর দিনাজপুরে আতঙ্ক, পুরুষদের গ্রামত্যাগ পর্যাপ্ত ঘুম ছাড়া গাড়ি চালালে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: এডিসি রুবেল হক ক্যান্টনমেন্ট থানা শিক্ষা অফিসের উদ্যোগে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী, প্রধান অতিথি এমপি জাহাঙ্গীর হোসেন আইনের শাসন যেন শিকলবন্দি: প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অপরাধ উন্মোচন-এর খবরের বড় প্রভাব: বাঞ্ছারামপুরের সেই ‘মৃত্যুকূপ’ সংস্কারে নামল প্রশাসন, এলাকাবাসীর স্বস্তি টঙ্গী ব্রিজে মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা উল্টো পথের গাড়ির ধাক্কায় নিহত ১, আহত ২, ট্রাফিক বিভাগের চরম গাফিলতি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাইকিং করে সতর্কবার্তা: অবৈধভাবে সীমান্ত পারাপার না করার আহ্বান

প্রতিবেদক / ২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে লোকজনকে ঠেলে পাঠানো (পুশইন), মাদক ও অন্যান্য চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে বিজিবির ২৫ ও ৬০ ব্যাটালিয়ন।

গতকাল বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মাইকিং করেন বিজিবির সদস্যরা।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ অপরাধ উন্মোচনকে বলেন, গত সাত দিন ধরে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে রাতের টহল জোরদারের পাশাপাশি নিয়মিত মাইকিং করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারতের সীমান্তঘেঁষা। জেলায় বিজিবির দুটি ব্যাটালিয়ন আছে—সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। কসবা ও আখাউড়ার অধিকাংশ সীমান্ত এলাকা সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন। আখাউড়ার কিছু অংশ ও বিজয়নগরের পুরো সীমান্ত এলাকা সরাইল ব্যাটালিয়নের দায়িত্বে। ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত আছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম সীমান্ত এলাকায় মাইকিংয়ের তিনটি ভিডিও গণমাধ্যমকর্মীদের কাছে পাঠিয়েছেন। ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গতকাল কসবা ও আখাউড়া সীমান্তে বিভিন্ন বিওপির সদস্যরা অনুপ্রবেশ, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সতর্কতামূলক মাইকিং করেন।

মাইকিংয়ে বলা হয়, হুঁশিয়ার, সাবধান। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। যদি কেউ করেন, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বিজিবি তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেবে।

শরিফুল ইসলাম অপরাধ উন্মোচনকে বলেন, গত তিন থেকে চার দিন ধরে সীমান্ত এলাকায় মাইকিং ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে।
অন্যদিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, আখাউড়ার কিছু সীমান্ত এলাকা, বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত সাত দিন ধরে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। এ–সংক্রান্ত একটি ভিডিওও গণমাধ্যমকর্মীদের কাছে পাঠিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক।

ভিডিওতে বিজিবির সদস্যদের বলতে শোনা যায়, হুঁশিয়ার, সাবধান। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে আছে। সুতরাং সবাই সতর্ক থাকুন।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘আখাউড়ার কিছু অংশ, বিজয়নগর ও হবিগঞ্জের কিছু সীমান্ত এলাকা আমার দায়িত্বাধীন। সরাইল ব্যাটালিয়নের অধীনে দুই জেলার তিন উপজেলার মোট ৪৯ দশমিক ২ কিলোমিটার সীমান্ত আছে। সাত দিন ধরে টহল জোরদারের পাশাপাশি মাইকিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অনুপ্রবেশ, মাদক বা চোরাচালান করতে না দেওয়ার বিষয়ে জনগণকে সতর্ক করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :
আরোও