রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার পলাতক আসামি জুবায়ের গ্রেপ্তার এসআরবি-১৫

২৭-০৯-২০২৬৪০
4
উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার পলাতক আসামি জুবায়ের গ্রেপ্তার  এসআরবি-১৫
"উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও প্রতীকী চিত্র।"

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়ের (২৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৯ ব্লকে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

অভিযান ও অস্ত্র উদ্ধার

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে কুতুপালং ক্যাম্পের একটি বসতঘরে অভিযান চালায় সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ঘেরাও করে মোহাম্মদ জুবায়েরকে আটক করা হয়।

পরে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে জুবায়েরের দেখানো মতে ঘরের শয়নকক্ষসংলগ্ন ডাইনিং রুমের টেবিলের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

একাধিক মামলা ও হস্তান্তর

গ্রেপ্তার মোহাম্মদ জুবায়ের কুতুপালং ক্যাম্পের মৃত কবির আহমেদ ও জুহুরা বেগমের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি উখিয়ার আলোচিত কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার জুবায়েরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্প এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।