হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
A snapshot of city life.

…
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-এর হোমনা উপজেলা শাখার উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার ফুড সিটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ার।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মোরশিদ আলম, সহ-সভাপতি মো. আবুল কাশেম, মো. মুকবুল হোসেন ও মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক কবি দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক তপন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, অর্থ সম্পাদক মো. জয়নাল সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাসেল আহম্মেদ এবং কার্যনির্বাহী সদস্য মেহেদি হাছান মো. মাহফুজ, মো. রোমান ও হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংগঠনের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হোমনা উপজেলা শাখাকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।