উত্তরখান ভূমি অফিসে বহিরাগতদের দাপটের অভিযোগ: নিষেধাজ্ঞার পরও বহাল তবিয়তে দালালচক্র
Video documentary.

…
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরখান ভূমি অফিসে বহিরাগত ও দালালদের দাপট চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও এই কার্যালয়ে বহিরাগতদের সরকারি টেবিলে বসেই দাপ্তরিক ও সেবা কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই রাজস্ব সার্কেলের আওতাধীন উত্তরখান, মৈনারটেক, চামুরখান, কাঁচকুড়া, বাটুলিয়া ও ধলিপাড়াসহ বিভিন্ন মৌজার হাজার হাজার মানুষ প্রতিদিন ভূমিসেবা নিতে এখানে আসেন। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে এই সার্কেল অফিসে বহিরাগত ও দালালদের প্রবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই সরকারি নিষেধাজ্ঞার পরদিনও দালালচক্র বহাল তবিয়তে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী সেবাগ্রহীতাদের অভিযোগ, এই দালালচক্রের কারণে সাধারণ মানুষ পদে পদে হয়রানির শিকার হচ্ছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার-টেবিল ব্যবহার করে বহিরাগতরাই ফাইলের কাজ নিয়ন্ত্রণ করছে, যার ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ ও ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে সচেতন মহল মনে করছেন, যদি একটি সরকারি সেবা প্রতিষ্ঠান এভাবে দুর্নীতি ও অনিয়মে 'চ্যাম্পিয়ন' হয়ে ওঠে, তবে তা নতুন প্রজন্মের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলবে। এই অবস্থা চলতে থাকলে নতুন প্রজন্ম দেশপ্রেম ও সততার আদর্শ থেকে বিচ্যুত হয়ে চরম হতাশায় নিমজ্জিত হতে পারে। এমনকি তারা ভবিষ্যতে সততার চেয়ে অনিয়ম ও শর্টকাট উপায়ে অর্থ উপার্জনকেই সাফল্যের মাপকাঠি হিসেবে বেছে নিতে প্ররোচিত হতে পারে—যা একটি উন্নত সমাজ গঠনের প্রধান অন্তরায়।
নিষেধজ্ঞার পরও কীভাবে এই চক্র সরকারি দপ্তরে এখনো দাপট বজায় রাখছে এবং নতুন প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তা নিয়ে এখন নানা প্রশ্ন উঠেছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।