রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
bnp

হোমনায় জুলাই শহীদ পরিবার ও বীর যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

৬-০৮-২০২৬৫০
4
হোমনায় জুলাই শহীদ পরিবার ও বীর যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন
"কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন প্রধান অতিথি অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।"

জুনায়েদ আহমেদ, হোমনা (কুমিল্লা)

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার হোমনায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান (জাকি), হাজী আব্দুল লতিফ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সরকার, ইয়া মুছা, মো. শাহজাহান মোল্লা, শাহ আলম হিমেল, সাইফুল ইসলাম (ভিপি রাজা)সহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, ‘জুলাই কারও একার নয়। আওয়ামী লীগবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সবারই এই জুলাই।’ তিনি জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আলোচনা সভায় জুলাই যোদ্ধারা আন্দোলনের দিনগুলোর অভিজ্ঞতা, ত্যাগ ও সংগ্রামের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।