রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! বাসের চাপায় সিএনজির ৭ যাত্রী নিহত

২-১০-২০২৬৪০
4
ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! বাসের চাপায় সিএনজির ৭ যাত্রী নিহত
"ময়মনসিংহে বাস ও সিএনজি সংঘর্ষের পর দুর্ঘটনার প্রতীকী ও ফাইল ছবি।"

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বেলা সোয়া একটার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় সাতজন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
nationwide বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।