মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির প্রথম দিনেই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর

১৪-০৯-২০২৬১১
4
তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির প্রথম দিনেই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর
"তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচির একাংশ।"

এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক:

তেজগাঁও কলেজকে অবিলম্বে সরকারিকরণের যৌক্তিক দাবিতে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচির প্রথম দিনেই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই ঐতিহাসিক দাবির প্রতি নিজেদের সংহতি প্রকাশ করেছেন।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় তেজগাঁও কলেজের মসজিদের সামনে আনুষ্ঠানিকভাবে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। কর্মসূচির প্রথম দিনেই প্রায় এক হাজার শিক্ষার্থী স্বাক্ষর করে কলেজটিকে সরকারীকরণের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর ঐক্যবদ্ধ অবস্থান

গণস্বাক্ষর কর্মসূচিতে কলেজটির বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁও কলেজের প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা, ভবিষ্যৎ ও অ্যাকাডেমিক অধিকার সুরক্ষিত করতে সরকারিকরণ এখন সময়ের দাবি। এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আয়োজকরা আরও জানান, গণস্বাক্ষর কর্মসূচি আগামী দিনগুলোতেও তেজগাঁও কলেজ প্রাঙ্গণে অব্যাহত থাকবে। কলেজের প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ স্বাক্ষর দিয়ে এই গণদাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কলেজটির ভবিষ্যৎ রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
nationwide বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।