রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন

৪ সাংবাদিকের প্রয়াণে মিডিয়া জগতে শোকের ছায়া বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে দোয়া

৪-০৮-২০২৬৩০
4
৪ সাংবাদিকের প্রয়াণে মিডিয়া জগতে শোকের ছায়া  বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে দোয়া

দেশের গণমাধ্যম জগতে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া। উত্তরা প্রেসক্লাবের দুই সাবেক নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পাশাপাশি বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও এক অনুসন্ধানী সাংবাদিকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পুরো সাংবাদিক সমাজ। নিহত চার সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

​সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক সাকিবুল হাসান এবং সাবেক আপ্যায়ন সম্পাদক রবিউল ইসলাম রাজু। তাদের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে উত্তরা প্রেসক্লাব পরিবারসহ সমগ্র সংবাদকর্মী মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

​অন্যদিকে, বনানী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয় এবং স্বনামধন্য ও অনুসন্ধানী মানবিক সাংবাদিক সাঈদুর রহমান লিমন-এর অকাল প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা। সাংবাদিকতায় তাদের অবদানের কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

​পর পর চারজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীর এই অকাল বিদায়ে শোক প্রকাশ করে খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন বলেন, "আমাদের চার সহযোদ্ধার বিদায় গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সকল সংবাদকর্মী, সাংবাদিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।"

​তিনি মরহুমদের আত্মার শান্তিকামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।