মেঘনায় ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে মেঘনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি মো. আমির ইসলাম রহিমের সভাপতিত্বে; অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান, মেঘনা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকির মাহমুদ হোসেন, মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. তামিম ইব্রাহিম এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম হাউদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. কাউসার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।