৪ সাংবাদিকের প্রয়াণে খিলক্ষেত প্রেস ক্লাবে বাদ-মাগরিব বিশেষ দোয়া মাহফিল

বিশেষ সংবাদদাতা, ঢাকা:
গণমাধ্যম অঙ্গনের চার বিশিষ্ট ও সহযোদ্ধা সংবাদকর্মীর আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে খিলক্ষেত প্রেস ক্লাব। প্রবীণ ও অনুসন্ধানী এসব সাংবাদিকদের অকাল প্রয়াণে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে তাঁদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
প্রয়াত চার সংবাদকর্মী হলেন— বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয়, অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান লিমন, উত্তরা প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসান এবং আপ্যায়ন সম্পাদক।
মরহুম চতুষ্টয়ের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে খিলক্ষেত প্রেস ক্লাবের উদ্যোগে আজ এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি:
তারিখ: ০৪ আগস্ট, ২০২৬ (মঙ্গলবার)
সময়: বাদ-মাগরিব
স্থান: খিলক্ষেত প্রেস ক্লাব কার্যালয়, ঢাকা
অনুষ্ঠানে খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন (স্বাধীন সরকার) গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, "সহকর্মীদের হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁরা নিষ্ঠার সাথে সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁদের এই অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।"
উক্ত বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় শরিক হওয়ার জন্য রাজধানীসহ সর্বস্তরের সংবাদকর্মী, শুভানুধ্যায়ী ও সুধীজনকে খিলক্ষেত প্রেস ক্লাবের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে যোগাযোগের ঠিকানা:
হাবিব সরকার স্বাধীন
প্রতিষ্ঠাতা সভাপতি, খিলক্ষেত প্রেস ক্লাব
যোগাযোগ: ০১৭১৪-৮৯০৮০৮
আয়োজনে: খিলক্ষেত প্রেস ক্লাব, ঢাকা।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।