রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
রাজনীতি

হবিগঞ্জের কামাইছড়ায় এনসিপির বহর আটকে দিল পুলিশ নাহিদ-সারজিসদের বৃষ্টিতে অবস্থান

Case filed on victim's complaint.

২৯-০৭-২০২৬৩৪০১১৮
4
হবিগঞ্জের কামাইছড়ায় এনসিপির বহর আটকে দিল পুলিশ  নাহিদ-সারজিসদের বৃষ্টিতে অবস্থান
"হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস আড়াআড়ি রেখে এনসিপির বহর আটকে দিয়েছে পুলিশ।"

নিজস্ব প্রতিবেদক

ও প্রতিনিধি

হবিগঞ্জ ও শ্রীমঙ্গল, মৌলভীবাজার

শ্রীমঙ্গলের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জ সীমান্তে প্রবেশের পর বাহুবল উপজেলার কামাইছড়ায় পুনরায় তীব্র পুলিশি বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের কামাইছড়া এলাকায় একটি বড় বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। খবরটি লেখা পর্যন্ত ভারী বৃষ্টি ও শত শত সশস্ত্র পুলিশের উপস্থিতির মধ্যেই মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ ও স্লোগান বজায় রেখেছেন এনসিপির নেতাকর্মীরা।

"আমরা কোনো অশান্তি চাই না, শুধু আহতদের দেখতে চাই"

কামাইছড়া এলাকায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গতকাল আমাদের নেতাকর্মীদের ওপর হামলায় ৩০ জন আহত হয়েছেন। তারই প্রতিবাদে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। পুলিশ একের পর এক ব্যারিকেড ও বালুর ট্রাক দিয়ে আমাদের পথ আটকে দিচ্ছে। পেছনে ছাত্রদলের শত শত ক্যাডার অবস্থান নিয়েছে। ১৪৪ ধারার প্রতি সম্মান জানিয়ে আমরা বলেছিলাম—আমরা কোনো ঝামেলা করব না, শুধু আইনি মামলা করতে এবং হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যাব। প্রয়োজনে মাত্র ৫ জন নেতা যাব, তবুও আমাদের বাধা দেওয়া হচ্ছে।”

বৃষ্টির মধ্যেও চলছে স্লোগান ও অবস্থান কর্মসূচি

ঘটনাস্থলে দেখা যায়, বাস দিয়ে মহাসড়ক অবরুদ্ধ করে তার সামনে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও এসপিবিএনের দুই শতাধিক সদস্য। শুরুতেই হালকা থেকে মুষলধারে বৃষ্টি নামলেও রাস্তা ছাড়েননি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা। ‘বাহ্‌ পুলিশ চমৎকার, স্বৈরাচারের তাঁবেদার’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো কামাইছড়া এলাকা।

সহিংসতা ও পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা

মূলত গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে তাদের বহরে হামলা ও মারধরের ঘটনা ঘটে। সন্ধ্যায় এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে নতুন করে সংঘর্ষ বাঁধে। এরই প্রতিবাদে আজ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে বিক্ষোভের ডাক দেয় এনসিপি। একই সময়ে একই স্থানে জেলা ছাত্রদল পাল্টা সমাবেশের ঘোষণা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে প্রশাসনিক কঠোরতার মুখেও এনসিপির কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে হবিগঞ্জের পথে অনড় অবস্থান বজায় রেখেছেন।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।