রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন

নদী খনন প্রকল্পে অনিয়মের সংবাদে ছাইদুর রহমানের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

৩-০৮-২০২৬২০
4
নদী খনন প্রকল্পে অনিয়মের সংবাদে ছাইদুর রহমানের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
"নদী খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন ও একপাক্ষিক দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও লিখিত ব্যাখ্যা দিচ্ছেন মো. ছাইদুর রহমান।"

সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত ‘নদী খনন প্রকল্পে ছাইদুর রহমানের অনিয়ম’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বাস্তব তথ্য, প্রকল্পের কারিগরি বিষয় ও প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদটি একপাক্ষিক ও অনুমাননির্ভর বলে আমি মনে করি।

নদী খননের পর পলি জমা হওয়া, নদীর গতিপথ পরিবর্তন ও প্রাকৃতিক কারণে পরিবর্তন ঘটতে পারে। এসব বিষয়কে ভিত্তি করে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ করা যুক্তিসংগত নয়। আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন বা অন্য কোনো অনিয়মের অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার আয়-সম্পদ সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে এবং প্রয়োজনীয় যাচাই সম্পন্ন হয়েছে। আমার বিরুদ্ধে অবৈধ সম্পদের দুদক অনুসন্ধান চালিয়েও কিছু পায়নি।

দুঃখজনকভাবে সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য গ্রহণ করা হয়নি।

আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রকাশিত প্রতিবেদনের অসত্য বা বিভ্রান্তিকর অংশ সংশোধন করে প্রকৃত তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যাখ্যা প্রকাশ করা হোক।

- মো. ছাইদুর রহমান

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।