রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন: সিফাত আব্দুল্লাহর মুক্তি ও তেলের দাম কমানোর দাবি

২৬-০৯-২০২৬৩০
4
শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন: সিফাত আব্দুল্লাহর মুক্তি ও তেলের দাম কমানোর দাবি
"শাহবাগের শহীদ হাদী চত্বরে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির একাংশ।"

মোঃ সিমান্ত তালুকদার:

সিফাত আব্দুল্লাহর অবিলম্বে মুক্তি, দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে চারটায় আয়োজিত এই কর্মসূচিতে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নেতৃবৃন্দের বক্তব্য ও দাবিদাওয়া

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, "সিফাত আব্দুল্লাহকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাঁর আটকের বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে নিষ্পত্তি করতে হবে। নাগরিকের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।"

জ্বালানি তেলের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করে তিনি বলেন, তেলের দাম বাড়ার কারণে সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই জনজীবনে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সরকারকে অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে। এছাড়া দেশে খুন, ধর্ষণ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মার্জিয়া খন্দকার রিমি, সহ-মুখপাত্র বাবুল সরদার, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, কেন্দ্রীয় সংগঠক স্বাধীন সরকার, মোহাম্মদ আবু নোমান, মরিয়ম খন্দকার মিষ্টি, আব্দুল আওয়াল হৃদয় ও মো. রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
nationwide বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।