রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

মিরপুরে সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের প্রতিবাদ: কিশোর গ্যাং উচ্ছেদে ১৫ দিনের আল্টিমেটাম

২২-০৯-২০২৬৭০
4
মিরপুরে সাংবাদিকের বাসায় গুলিবর্ষণের প্রতিবাদ: কিশোর গ্যাং উচ্ছেদে ১৫ দিনের আল্টিমেটাম
"মিরপুর গোলচত্বরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের প্রতিবাদ ও মানববন্ধনের দৃশ্য।"

মিরপুরে বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত কিশোর গ্যাংয়ের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে নিশ্চিহ্ন করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। গত রবিবার দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তাদের বক্তব্য ও দাবি

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, "প্রান্ত পারভেজের বাসায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনা সারাদেশের সাংবাদিকদের ভাবিয়ে তুলেছে। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় আজ আমাদের রাজপথে মানববন্ধন ও সমাবেশ করে বিচার দাবি করতে হচ্ছে।"

তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী কোনো সরকারই সাংবাদিকদের সুরক্ষায় যুগোপযোগী আইন করেনি। সরকার আসে, সরকার যায়—কিন্তু সাংবাদিকদের নিরাপত্তার স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয় না। আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হামলার শিকার সাংবাদিক প্রান্ত পারভেজ, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা মীর আলাউদ্দিন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি আনিসুল হক ক্লিপটন, মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দার, মোশাররফ হোসেন মনা, ভূঁইয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদ প্রমুখ। মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সমাবেশে সাংবাদিক নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।