বনানীতে এআই দিয়ে ছবি এডিট করে মহিলা দলের নেত্রীকে আওয়ামী লীগ বানানোর অপপ্রচার ও থানায় জিডি

বনানী প্রতিনিধি:
দীর্ঘ ২৬-২৭ বছরের রাজনৈতিক জীবনে বিগত ১৭ বছরে একটি রাজনৈতিক প্রোগ্রামও মিস না করা পরীক্ষিত ও মাঠ কাঁপানো নেত্রীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি চক্র। বনানী থানা মহিলা দলের কমিটি ভাঙা এবং সৎ ও ত্যাগী নেত্রীদের হেয় প্রতিপন্ন করতে রোকেয়া সরকারের নেতৃত্বে নানা বেপরোয়া কর্মকাণ্ড ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হিজরা ও কিশোর গ্যাং ব্যবহার করে হেনস্তার অভিযোগ
জানা গেছে, এর আগে নায়েবা ইউসুফ ও রুনা আপা যখন বনানী থানা কমিটি গঠন করেছিলেন, তখন দুর্নীতিবাজরা কমিটিতে স্থান না পেয়ে হিজরা ও কিশোর গ্যাং ব্যবহার করে গুলশানে ন্যাক্কারজনকভাবে রোকেয়া সরকারের মাধ্যমে হেনস্তা ও অপমান করিয়েছে। এমনকি ভুক্তভোগী নেত্রী বিউটি বেগমের বাসায় হিজরা ও কিশোর গ্যাংয়ের ছেলেদের পাঠিয়েও ত্রাস সৃষ্টির চেষ্টা চালানো হয়। তাৎক্ষণিকভাবে ভিডিও কলের মাধ্যমে নায়েবা ইউসুফকে বিষয়টি দেখালে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে মোস্তফা জামান সাহেবের গাড়ি ওয়্যারলেস গেটে আটকিয়েও তাদের সাথে অসদাচরণ করা হয়।
এআই (AI) দিয়ে ছবি এডিট করে অপপ্রচারের কূটচাল
বর্তমানে এই চক্রটি বনানী থানা মহিলা দলের কমিটিতে ভাঙন ধরাতে নতুন ফন্দি এঁটেছে। রাবেয়া, রোকেয়া ও বলাকার একটি গোপন বৈঠকে এই ষড়যন্ত্রের ছক কষা হয়। পল্টনের একটি মিছিলের ছবি থেকে নেত্রীর ছবি কেটে নিয়ে সেটিকে স্থানীয় এক ব্যক্তির মঞ্চের পেছনের ছবির সাথে এআই (AI) প্রযুক্তির মাধ্যমে এডিট করে জুড়ে দেওয়া হয়। গুলশানে ম্যাডামের কার্যালয়ে সার্চ কমিটির মিটিংয়ে এবং থানা ওসির কাছে এই এডিটকৃত ছবি ধরা পড়ে।
এই পুরো অপপ্রচারের নেপথ্যে রয়েছে রোকেয়া সরকারের সাথে যুক্ত দেবর মোস্তফা, শিপন, মঞ্জু, খায়েল এবং স্বেচ্ছাসেবক লীগের রিপনের আত্মীয় ও যুবলীগ নেতার চাচাতো ভাই শাহজাহান সরকারসহ ‘প্রচার সেল বনানী’ নামক একটি চক্র।
বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের
এই ঘটনায় রাজনীতি ধ্বংসকারী রোকেয়ার বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে ভুক্তভোগী নেত্রী ও বনানী থানা মহিলা দলের সদস্য সচিব এবং পদপ্রার্থী বিউটি বেগম গত ২৭/১০/২০২৬ তারিখে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি ট্র্যাকিং নং: RGPL01
জিডি নং: ২৫৭৭
তারিখ: ২৭/১০/২০২৬
অভিযোগের বিষয়: ‘প্রচার সেল কোম্পানী’ (ফেইক ফেসবুক আইডি) থেকে ভুক্তভোগী নেত্রীর ছবি ও নাম ব্যবহার করে পল্টনের মিছিলের ছবি এডিট করে আওয়ামী লীগের মঞ্চের পেছনে বসিয়ে ভুয়া অপপ্রচার চালানো। ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা করার জন্য এই জিডি নথিভুক্ত করা হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, বনানী এলাকা, কড়াইল বস্তি, মোশারফ বাজার বস্তি ও জামাই বাজার বস্তিতে বিশেষ গোয়েন্দা তদন্ত পরিচালনা করে এসব অপকর্ম ও খুনিদের দোসরদের কর্মকাণ্ড খতিয়ে দেখা হোক। এই চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এলাকার কোনো ভদ্রমহিলা এখন স্বাধীনভাবে রাজনীতি করতে পারছেন না।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।