অনুকূল পরিবেশে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
ভারতের সঙ্গে পারস্পরিকভাবে ‘অনুকূল একটি জায়গায় পৌঁছানোর’ পরই প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশটিতে সফরের সময় ও তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে চলতি বছরের নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে চলা গুঞ্জনকে পাত্তা না দিয়ে তিনি জানান, সরকার বাস্তবতার ভিত্তিতে এ বিষয়ে কাজ করছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
চ্যালেঞ্জ সংলাপের মাধ্যমে মোকাবিলা করা হবে
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, "বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারব।" ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে খুব শিগগির ইতিবাচক ফলাফল আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। উপযুক্ত ও সঠিক সময়েই তিনি ভারত সফরে যাবেন।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।