বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ প্রাইভেটকার জব্দ করল পুলিশ

আনোয়ার হোসেন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
পুলিশ জানায়, রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার ধারিয়ারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। শাহাবুদ্দিনের মোটর গ্যারেজের সামনে খোসকান্দি-ধারিয়ারচরগামী পাকা সড়কে সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-৩২-০৮৩৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় মো. লাদেন মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা প্রাইভেটকার জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।