রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযান ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২-০৮-২০২৬২০
4
বাঞ্ছারামপুরে পুলিশের অভিযান  ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
"বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামি মো. জালাল উদ্দিন।"

মোঃ নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জালাল উদ্দিন (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি চৌকস টিম উপজেলার সোনারামপুর ইউনিয়নের মরিচাকান্দি বাজার এলাকার কানাইনগর গ্রামের বড় ব্রিজের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে কানাইনগর গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দিনকে আটক করা হয় এবং পরবর্তীতে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।"

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।