মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

বাঞ্ছারামপুরে জুয়ার বোর্ডে পুলিশের অভিযান নগদ টাকাসহ ১ জুয়াড়ি গ্রেপ্তার

৩-০৮-২০২৬১৭
4
বাঞ্ছারামপুরে জুয়ার বোর্ডে পুলিশের অভিযান  নগদ টাকাসহ ১ জুয়াড়ি গ্রেপ্তার
"বাঞ্ছারামপুরের তিতাস নদীর তীরবর্তী এলাকা থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আসামি সাদাম।"

মোঃ নাছির উদ্দিন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের অভিযানে জুয়া খেলার বোর্ড থেকে নগদ টাকা, জুয়ার সরঞ্জাম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৬টা ১৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানাধীন দড়িয়াদৌলত ইউনিয়নের নতুন কদমতলী এলাকায় তিতাস নদীর পূর্ব পাড়ের বাগানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার আসর থেকে নগদ ৯ হাজার ৬৫০ টাকা, দুই বান্ডিল জুয়া খেলার তাস এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে সাদাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামি

সাদাম (৩২) পিতা: রাজা মিয়া গ্রাম: পশ্চিমপাড়া, দড়িয়াদৌলত ইউনিয়ন থানা: বাঞ্ছারামপুর জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন মিয়া জানান, উদ্ধার করা জুয়ার সরঞ্জাম উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।