ফুলপুর-তারাকান্দা সার্কেলের নতুন এএসপি তাহমিনা আক্তার বদলি রাকিবুল হাসান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ রাকিবুল হাসানকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার।
পেশাদারিত্ব ও জনসেবায় সফল রাকিবুল হাসান
দায়িত্ব পালনকালে বিদায়ী সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাকিবুল হাসান অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে ফুলপুর ও তারাকান্দা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন। অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিতে তাঁর ভূমিকা স্থানীয় সুধীমহল ও সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে। তাঁর বদলিতে থানা পুলিশ ও স্থানীয় অধিবাসীদের মাঝে বিদায়জনিত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
নবাগত এএসপিকে ঘিরে প্রত্যাশা
সার্কেলের নবাগত এএসপি তাহমিনা আক্তার ইতিপূর্বে ময়মনসিংহ জেলা পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি ফুলপুর ও তারাকান্দা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন এলাকার সচেতন নাগরিকরা।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।