কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

প্রতিনিধি কুমিল্লা,
কুমিল্লায় চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানে রাজনৈতিক বা অন্য কোনো মহলের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই বলে স্পষ্ট জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, "আজ পর্যন্ত আমাকে কেউ ফোন দেয় নাই। সবাই সাধুবাদ জানিয়েছে। কেউ চাপ দিলে আমি আপনাদের সামনে নাম প্রকাশ করে দেব।"
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার এসব কথা বলেন।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স
পুলিশের কোনো সদস্য আটকের পর অর্থ নিয়েছেন—এমন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুলিশ সুপার সাফ জানিয়ে দেন, সুনির্দিষ্ট প্রমাণ পেলে সেই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হবে এবং এ ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি জানান, অপরাধের সঙ্গে জড়িত নয় এমন সাধারণ কিশোরদের যাচাই-বাছাই করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হচ্ছে এবং সন্ধ্যার পর অপ্রাপ্তবয়স্কদের বাইরে না রাখতে অভিভাবকদের সতর্ক করা হচ্ছে।
অপ্রতিম হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসা প্রশাসন পুরো জেলায় কিশোর গ্যাংয়ের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযান শুরু করেছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত কয়েকশ কিশোর ও তরুণকে আটক করা হয়েছে। এর মধ্যে অপরাধের ধরন ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনেককে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে এবং অন্যদের অভিভাবকের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। কিশোর গ্যাংয়ের পেছনে কোনো ‘বড় ভাই’ বা গডফাদার জড়িত থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।