পঞ্চগড়ে স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা! শোকজের জবাব দিচ্ছেন না অফিস সহায়ক

আসাদুজ্জামান আপেল, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার মাগুরা সিপাহীপাড়া উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহায়কের বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে না আসা, প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ এবং স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিলেও তিনি কোনো জবাব দেননি।
অনিয়মিত উপস্থিতি ও ব্যবসার অভিযোগ
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আতোয়ার রহমান ২০২২ সালে বিদ্যালয়টিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগদান করেন। তবে ২০২৫ সালের জুন মাসের পর থেকে তার বিদ্যালয়ে উপস্থিতি চরমভাবে অনিয়মিত হয়ে পড়ে।
সপ্তাহে পাঁচ দিন বিদ্যালয় খোলা থাকলেও তিনি স্কুলে এসে ১-২ ঘণ্টা অবস্থান করে বিনা অনুমতিতে চলে যান। অনুসন্ধানে জানা যায়, তিনি গরুর ব্যবসার সঙ্গে জড়িত এবং পঞ্চগড়ে গরুর হাট বসার দিনে বিদ্যালয়ের দায়িত্ব ফেলে নিয়মিত হাটে চলে যান।
বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল হোসেন জানান, আতোয়ার রহমানের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার বিষয়ে তাকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি নোটিশের কোনো জবাব দেননি। একজন কর্মচারীর এমন আচরণ সম্পূর্ণ শৃঙ্খলা পরিপন্থী এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অভিযুক্ত আতোয়ার রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে জানান, "আমি এই মুহূর্তে গরুহাটিতে রয়েছি, এ বিষয়ে পরে কথা বলবো।"
শিক্ষা কর্মকর্তার বক্তব্য
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী বলেন, বিদ্যালয়ের কোনো কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।