রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

র‍্যাব সদস্যদের ওপর হামলা ও নির্যাতন কুখ্যাত 'শফিক ডাকাত' ঢাকায় গ্রেপ্তার

৩-০৮-২০২৬১০
4
র‍্যাব সদস্যদের ওপর হামলা ও নির্যাতন  কুখ্যাত 'শফিক ডাকাত' ঢাকায় গ্রেপ্তার
"ঢাকার কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তারকৃত ১৫ মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাতকে নিয়ে সংবাদ সম্মেলন করছেন র‍্যাব-৯ এর কর্মকর্তারা।"

জেলা প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাবের চার গোয়েন্দা সদস্যের ওপর অতর্কিত সশস্ত্র হামলা, অপহরণ ও তিন ঘণ্টা ধরে বর্বরোচিত নির্যাতন চালানোর মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী 'শফিক ডাকাত'-কে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাব। র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

জোড়া খুনসহ ১৫ মামলার আসামি, বিকাশ নম্বরের সূত্রে মিলল সন্ধান

আজ সোমবার সকালে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী গ্রেপ্তারের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত শফিক ডাকাত নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে। র‍্যাব জানায়, শফিক একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই সন্ত্রাসীকে ধরতে একটি ব্যবহৃত বিকাশ নম্বরের ট্র্যাকিং সূত্র ধরে কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা সদস্যদের হাত ভেঙে নির্যাতন ও ভিডিও ভাইরাল

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র‍্যাবের চারজন গোয়েন্দা সদস্য বাঞ্ছারামপুর যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া গ্রামে পৌঁছালে শফিক ডাকাত ও তার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা র‍্যাব সদস্যদের আটকে রেখে টানা তিন ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে অতিরিক্ত র‍্যাব সদস্য ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এই নৃশংস হামলায় র‍্যাবের কনস্টেবল মালেকের মাথায় গুরুতর আঘাত লাগে, হাবিলদার রাশেদের ডান হাত এবং কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে ফেলা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি আরও চাঞ্চল্য সৃষ্টি করে যখন আসামিরা নিজ হাতে ধারণ করা নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ওই ঘটনার পর থেকেই শফিক ডাকাত এলাকা ছেড়ে পলাতক ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।