মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

মেগা প্রজেক্টের নামে শুধু লুটপাট হয়েছে! বিরামপুরের জনসভায় সাফ জানালেন ডা. জাহিদ হোসেন

১২-০৯-২০২৬
4
মেগা প্রজেক্টের নামে শুধু লুটপাট হয়েছে! বিরামপুরের জনসভায় সাফ জানালেন ডা. জাহিদ হোসেন
"দিনাজপুরের বিরামপুরে কর্মী সভায় বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।"

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি:

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে দেশ থেকে ব্যাপক অর্থ লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তাঁর মতে, ওই সরকারের সীমাহীন দুর্নীতির কারণেই দেশের অর্থনীতি আজ চরম দুর্বল হয়ে পড়েছে।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি পুনর্গঠনে সরকারের সময় প্রয়োজন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট রাতারাতি দূর করা সম্ভব নয় উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন খাতের ক্ষত সারাতে কিছুটা সময় প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব খাতের ভঙ্গুর দশা কাটিয়ে দেশকে পুনর্গঠনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সরকারের বয়স মাত্র সাত মাস হওয়ায় সব সমস্যার জাদুকরি সমাধান এখনই সম্ভব নয়—এ কথা উল্লেখ করে তিনি দেশবাসীর কাছে ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।

বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন এবং তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।