মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সন্ত্রাসী সাব্বির গ্রেপ্তার নরসিংদী পুলিশ

১-০৯-২০২৬
4
রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সন্ত্রাসী সাব্বির গ্রেপ্তার  নরসিংদী পুলিশ
"নরসিংদীর রায়পুরায় পুলিশি অভিযানে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং গ্রেপ্তারকৃত আসামি সাব্বির।"

মোঃ কামাল হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আগ্নেয়াস্ত্র তৈরির গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (৩১ আগস্ট ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে রায়পুরা থানার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার সংলগ্ন এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার মো. হেলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে রায়পুরার সমীবাদ গ্রামে তাঁর মামার বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশের সাড়াসি অভিযান

পুলিশ জানায়, সমীবাদ বাজারে একদল সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করে পাহারার মাধ্যমে অস্ত্র তৈরি করছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানসহ রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের অফিসার-ফোর্সের একটি যৌথ দল অংশ নেয়।

অভিযানকালে সমীবাদ বাজারের খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে সাব্বিরকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের বিবরণ

আটকের পর সাব্বিরের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে:

  • বিভিন্ন আকারের ৪টি লোহার পাইপ (২৬, ৬, ৩ ও ৯ ইঞ্চি)।

  • ৪টি লোহার স্প্রিং (১৮, ১৫ ও ১.৭৫ ইঞ্চির ২টি)।

  • ৩টি হেক্সো ব্লেড ও ২টি লোহার পাত।

  • ১৭টি বিভিন্ন আকৃতির লোহার টুকরা।

  • ৬টি বিভিন্ন সাইজের ড্রিল মেশিনের মাথা ও ২টি ট্রিগার সদৃশ লোহা।

  • ১টি ফায়ারকৃত শটগানের কার্তুজ ও ১টি পুরোনো স্মার্টফোন।

রায়পুরা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের কড়া নজরদারি অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।