বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

ট্টগ্রাম নাগরিক ফোরামের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মিনহাজুল রহমান চৌধুরী

১৬-০৯-২০২৬
4
ট্টগ্রাম নাগরিক ফোরামের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মিনহাজুল রহমান চৌধুরী
"চট্টগ্রাম নাগরিক ফোরামের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় লায়ন মিনহাজুল রহমান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন।"

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী জমিদার কামদার আলী চৌধুরী বহদ্দার বাড়ির মরহুম আলহাজ্ব মমতাজুর রহমান চৌধুরীর সুযোগ্য সন্তান লায়ন মিনহাজুল রহমান চৌধুরী ‘চট্টগ্রাম নাগরিক ফোরাম’-এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

তাঁর মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বৃহত্তর ‘চট্টগ্রাম নাগরিক ফোরাম’ আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। সামাজিক ও সাংগঠনিক পরিমণ্ডলে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ব্যক্তিগত ও সামাজিক পরিচয়ের বাইরেও তিনি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি ‘বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম’-এর আজীবন সদস্য এবং ‘সাক মানবাধিকার ফাউন্ডেশন’ চট্টগ্রাম বিভাগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।