সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
prosason

সত্য প্রকাশের খেসারত মিথ্যা মামলা মুখ খুললেন খিলক্ষেত প্রেস ক্লাব সভাপতি হাবিব সরকার স্বাধীন

৮-০৮-২০২৬
4
সত্য প্রকাশের খেসারত মিথ্যা মামলা  মুখ খুললেন খিলক্ষেত প্রেস ক্লাব সভাপতি হাবিব সরকার স্বাধীন
"খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুসন্ধানী সাংবাদিক হাবিব সরকার (স্বাধীন)।"

​আবু মুসা হিমেল:

সংবাদ প্রকাশ করতে গিয়ে বারবার প্রভাবশালী চক্র ও অপরাধী মহলের তোপের মুখে পড়েছেন খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুসন্ধানী সাংবাদিক হাবিব সরকার স্বাধীন। সমাজের নানা অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে লেখনী ধারণ করায় তাকে মিথ্যা মামলা ও প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়েছে।

​দীর্ঘ ১৭ বছর ধরে পরিচালিত ‘অপরাধ বিচিত্রা’ পত্রিকার সম্পাদক ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মোরশেদের দিকনির্দেশনায় কাজ করছেন হাবিব সরকার স্বাধীন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কোনো আপস করেননি বলে জানান। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও ন্যায়বিচারের দাবিতে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন।

​অনুসন্ধানী সংবাদ পরিবেশন করতে গিয়ে খিলক্ষেত এলাকার বিভিন্ন অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরায় তৎকালীন বিতর্কিত পুলিশ কর্মকর্তা (ওসি) ফরমান আলীর রোষাণলে পড়েন এই সাংবাদিক। অভিযোগ রয়েছে, অপরাধী চক্রের সাথে আঁতাত করে ওসি ফরমান আলী সাংবাদিক স্বাধীনকে থামাতে ষড়যন্ত্র করেন।

​সত্য প্রকাশ থেকে বিরত রাখতে তার বিরুদ্ধে একের পর এক বানোয়াট মামলা দেওয়া হয় এবং পুলিশি ক্ষমতার অপব্যবহার করে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। এমনকি জনমনে বিভ্রান্তি ছড়াতে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক হেয় করার চেষ্টাও করা হয়েছে।

​তবে এসব চক্রান্ত, প্রশাসনিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও নিজের সাংবাদিকতার আদর্শে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন হাবিব সরকার স্বাধীন। তিনি জানান, সত্যের মুখোমুখি হতে গিয়ে প্রতিকূলতা আসবেই, তবে জনস্বার্থে এবং অপকর্মের বিরুদ্ধে লেখনী চালিয়ে যাওয়া থেকে তিনি পিছিয়ে যাবেন না।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।