সোমবার, ২৪ আগস্ট ২০২৬
১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
nationwide

কতিপয় হলুদ সাংবাদিকের স্বার্থপরতায় বাঞ্ছারামপুরের সকল সাংবাদিককে দোষারোপ করা অন্যায়' — মো. শামীম শিবলী

২৪-০৮-২০২৬
4
কতিপয় হলুদ সাংবাদিকের স্বার্থপরতায় বাঞ্ছারামপুরের সকল সাংবাদিককে দোষারোপ করা অন্যায়' — মো. শামীম শিবলী
বাঞ্ছারামপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ রক্ষা এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মো. শামীম শিবলী।

​বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নানা চাপ, ভয়ভীতি ও হুমকি-ধামকি উপেক্ষা করে যেসব সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, তাদের অবদানকে সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে। ঢালাওভাবে উপজেলার সকল সংবাদকর্মীকে দোষারোপ না করে মূল অপরাধীদের চিহ্নিত করার তাগিদ দিয়েছেন মো. শামীম শিবলী।

​এক বিশেষ বার্তায় তিনি উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ ও সত্য খবর তুলে ধরতে গিয়ে অনেক সাংবাদিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তা সত্ত্বেও তারা নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন।

​তবে এর বিপরীতে কতিপয় অসৎ ও ‘হলুদ সাংবাদিক’ নিজেদের ব্যক্তিগত আর্থিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে এই মহান পেশাকে কলঙ্কিত করছে। তাদের এই হীন স্বার্থ ও অপসাংবাদিকতার কারণে পুরো বাঞ্ছারামপুর উপজেলার সৎ ও পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি আজ মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে।

​মো. শামীম শিবলী আরও জানান, কারা নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে সাংবাদিকতার মতো পবিত্র পেশাকে এবং বাঞ্ছারামপুরের বস্তুনিষ্ঠ সংবাদকর্মীদের সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন করছে, তা স্থানীয় জনগণ ও সচেতন মহলের অজানা নয়।

​সাংবাদিক সমাজের ভাবমূর্তি রক্ষায় অতি শীঘ্রই বাঞ্ছারামপুর উপজেলার সৎ সাংবাদিকগণ এই হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁতভাঙা জবাব দেবেন বলে তিনি হুঁশিয়ারি দেন। খুব দ্রুতই সাধারণ মানুষ ও পাঠকরা এই অপসাংবাদিকতার বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
nationwide বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।