ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ড ভেঙে দুটি স্বতন্ত্র ওয়ার্ড গঠনে হাইকোর্টের রুল খিলক্ষেত

নিজস্ব প্রতিবেদক:
কা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৭ নম্বর ওয়ার্ডকে ভৌগোলিক সীমানা ও জনসংখ্যার ভিত্তিতে পুনর্গঠন করে দুটি স্বতন্ত্র ওয়ার্ড গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ (১৫ সেপ্টেম্বর ২০২৬)।
দীর্ঘদিনের ভোগান্তি ও জনস্বার্থের দাবি
খিলক্ষেত, নিকুঞ্জ, টানপাড়া, কুরাতলী, বেপারিবাড়ি পাড়া, উত্তর পাড়া, খাপাড়া, তালের টেক, লেকসিটি কনকর্ড ও মধ্যপাড়াসহ পুরো এলাকা নিয়ে গঠিত বৃহত্তর খিলক্ষেতবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল এই অঞ্চলগুলো নিয়ে একটি স্বতন্ত্র ওয়ার্ড গঠন। দুটি থানা (খিলক্ষেত ও ভাটারা) জুড়ে একটি ওয়ার্ড বিস্তৃত থাকা এবং বিপুল জনসংখ্যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। হাইকোর্টের এই আদেশের ফলে এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত সেই স্বপ্ন বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো।
আইনি লড়াই ও রিটের প্রেক্ষাপট
জানা যায়, ২০১০ সালে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহিনুর আলম তৎকালীন সময়ে ১৭ নম্বর ওয়ার্ড পুনর্গঠনের জন্য প্রথম রিট পিটিশন দায়ের করেছিলেন। পরবর্তীতে ঢাকা সিটি দুই ভাগে বিভক্ত হওয়ার কারণে তা কার্যকর হতে কিছুটা বিলম্ব হয়। পরবর্তীতে খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত উল ইসলাম সৈকত বাদী হয়ে খিলক্ষেতবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে এই রিট পিটিশনটি পুনরায় দায়ের করেন।
আদালতে মামলাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী (এমপি), ব্যারিস্টার হোসনে মোবারক সুমন এবং ব্যারিস্টার সৈয়দ রাজি নাসিফের প্রতি খিলক্ষেত থানা ও ১৭ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি
বর্তমান সরকারের কাছে খিলক্ষেতবাসীর জোর দাবি—জনগণের দুর্ভোগ লাঘবে আদালতের নির্দেশনা অনুযায়ী অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে খিলক্ষেতবাসীকে একটি স্বতন্ত্র ওয়ার্ড উপহার দেওয়া হোক। আগামীর সুন্দর ও পরিকল্পিত ওয়ার্ড বিনির্মাণে খিলক্ষেতের সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।