রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
khun

বাঞ্ছারামপুরে বৃদ্ধা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার স্বর্ণালংকার উদ্ধার

Children and adolescents prioritised.

২৯-০৭-২০২৬২১০০৭
4
বাঞ্ছারামপুরে বৃদ্ধা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার  স্বর্ণালংকার উদ্ধার
"বাঞ্ছারামপুরে প্রবীণ নারী হত্যা মামলায় লুণ্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।"

মোঃ নাছির উদ্দিন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় সংঘটিত এক হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের উত্তর পাড়া এলাকার বাসিন্দা এরফানুর নেসা (৬০), স্বামী মৃত রশিদ মিয়া, নিজ বসতঘরে রক্তাক্ত ও জখম অবস্থায় উদ্ধার হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. বুলবুল আহমেদ বাবু (৪০) বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাফি আহমেদ (২৫)। তিনি জাহাঙ্গীর আলম ও রাজিয়া সুলতানার ছেলে। তার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের উত্তর পাড়া এলাকায়।

অপর আসামি মুনিয়া আফরিন ওরফে শাহনাজ বেগম (১৫)। তিনি মো. শিপন মিয়া ও নূর জাহান বেগমের মেয়ে এবং রাফি আহমেদের স্ত্রী। তার বাড়িও একই এলাকার উত্তর পাড়ায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ১ ভরি ১৫ আনা ৩ রতি ওজনের ০২ টি স্বর্ণের বালা এবং ৫ আনা ৯ পয়েন্ট ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়া শেষে থানায় নিয়ে আসা হয়।

পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
স্বাস্থ্য প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।